ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৮ লাখ ছাড়িয়ে

ads

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখের বেশি মানুষ।


গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৩২ জন।


আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৯৫ হাজার ৮৭২ জন। এতে আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৬৫৬ জন।


মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৬২ হাজার ৮০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন।


দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।


তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন।


রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। আর ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।

ads
ads
ads

Our Facebook Page